বাগমারায় পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৭:২০ পিএম
বাগমারায় পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারা উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর, বাগমারার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) সুরত শিকদার। সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। প্রশিক্ষণে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে নির্বাচিত ৬০ জন পাট চাষি অংশগ্রহণ করেন। মাস্টাররোল তালিকা অনুযায়ী সিরিয়াল অনুসারে কৃষকদের নির্বাচন ও উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষকের মাঝে একটি পাটের ব্যাগ, একটি খাতা ও একটি কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলার পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়। তিনি প্রশিক্ষণে পাটের আধুনিক চাষাবাদ, উন্নত জাতের পাটবীজ ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং পাটের বহুমুখী ব্যবহারের বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও অর্থকরী ফসল হিসেবে পাটের চাহিদা দেশ-বিদেশে ক্রমেই বাড়ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পাট উৎপাদন আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার জেলার সংবাদ পড়তে