শেরপুরে মাদকসহ তিন কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৮:০৪ পিএম
শেরপুরে মাদকসহ  তিন  কারবারি আটক

শেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাজাসহ তিন কারবারিকে আটক করা হয়েছে।  বুধবার  (৩ জুন ) দুপুরে তাদের আদালত প্রেরণ করা হয়। এর আগে ২ জুন তাদের আটক করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানায়, অভিযানে সদরের লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া এলাকা হতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নানের ছেলে কারবারি সোহেল মিয়া (২৬)কে আটক  করা হয়। পৃথক অভিযানে কামারেরচর এলাকায় ২০০ গ্রাম গাজাসহ সাহাব্দীর চরের মো: আ: রশিদের ছেলে কারবারি কিরন মিয়া (৪০) ও  লালচান রবিদাসের ছেলে অমল রবিদাস (৪৩)কে  আটককরা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে