পোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৩

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ৪ জুন, ২০২৬, ১১:৩৫ এএম | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ১১:৩৫ এএম
পোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৩

নওগাঁর পোরশায় থানা পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলেন- নিতপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের সেতাবুরের ছেলে আল আমিন (১৯), বিষ্ণপুর গ্রামের সানাউল্লাহ্র ছেলে মেহেদী হাসান (২০) ও কপালীর মোড়ের মনোয়ার হোসেন মনুর ছেলে তছলিম (৩৭)। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তিনি নিজে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরী এর আম বাগানের ভিতর থেকে ২৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আল আমিন ও মেহেদীকে এবং ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সন্ধায় পেশাদার মাদকব্যবসায়ী তছলিমকে মাদক বিক্রিরত অবস্থায় কপালীর মোড় থেকে আটক করা হয়। তছলিমের বিরুদ্ধে আদালতে ৫টি মাদক মামলা চলমান রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে