“মাদককে না বলি,যুব সমাজের হাতে হাত রেখে নতুন সমাজ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী যুব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে। গত বুধবার (৩ জুন) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার আটলঙ্কা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দক্ষিন সেনগ্রাম যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আটলঙ্কা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে নেংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ম্যারাথন দৌঁড়ে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয় ৪০ জন। শেষে বিজয়ী ৫ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুর রহমান স্বাধীনের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন,মাওলানা আলহাজ মজিবর রহমান,হাফেজ মো.রবিউল ইসলাম,মাওলানা মোস্তফা কামাল,রফিকুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ মুফতি সাজিদুল ইসলাম প্রমুখ। শেষে সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।