জামালপুরে পুকুরে গোসল করতে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) :
| আপডেট: ৪ জুন, ২০২৬, ০৬:১৩ পিএম | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৬:১২ পিএম
জামালপুরে পুকুরে গোসল করতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে। নিহত রাফি শহরের বনপাড়া এলাকার বাসিন্দা মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছাত্র ছিলেন।

এলাকাবাসী জানায়, ঐদিন দুপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যায় রাফি। গোসলের এক পর্যায়ে  পানিতে  ডুবে যায়। পরে তার বন্ধুরা তাকে  সবায় পানিতে খোজাখুজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বন্ধুরা  পানিতে ডুবে থাকা অবস্থায় খুঁজে পায়। পরে  তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাফির বাবা মুক্তি মিয়া বলেন, আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। আমি আমার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

রাফির বন্ধু রাকিব বলেন, আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে ছিলাম। এক পর্যায়ে আমরা রাফিকে আর দেখতে পাই না।  আমরা সবাই পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করি। পরে রাফিকে খুঁজে পায়ে  হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার  রাফিকে মৃত বলে ঘোষণা করে। 

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।  এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) সাথে মুঠোফোন যোগাযোগ করা  হলে তিনি বলেন  পানিতে ডুবে একজন মারা গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে