আদালতে জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত নাশকতা ও রাজনৈতিক মামলায় নিয়মিত হাজিরা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ চাঁদপুর জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ অর্ধশতাধিক স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে আইনজীবীর মাধ্যমে চাঁদপুর আদালতে হাজিরা দেন তারা। এ সময় অনেকে একসঙ্গে সাক্ষাৎ করে আদালত প্রাঙ্গণে সময় কাটান।ছবিতে আদালত প্রাঙ্গণে নেতৃবৃন্দ কে দেখা যাচ্ছে। এক সময় জামাত- বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় হাজিরা দিতে প্রায় সময় আদালত প্রাঙ্গণে দেখা যেত।এখন সেই দৃশ্য দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে।