জামালপুরের মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু'র ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টুনু আকন্দ(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক টুনু আকন্দ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার আকন্দবাড়ী মৃত সাদেক আকন্দের ছেলে। পরিবার থেকে জানা যায়, বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ভোর পর্যন্ত শ্বাসকষ্ট বেড়ে যায় টুনু আকন্দের । সকাল ৭ টায় তার নিজ বাড়ী থেকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রেফার্ড করায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায। এ ঘটনায় বাড়ীতে চলছে পরিবার ও আত্মীয় স্বজনদের শোকের মাতম। মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় জানান গত দুইদিনে উপজেলার জোড়খালী ও গুনারীতলা ইউনিয়নে হিটস্ট্রোক করে টুনু আকন্দ ও বালি বেগম নামে দুই জন মারা যান বলে নিশ্চিত করেছেন।