দিনাজপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ১১:৩৬ পিএম
দিনাজপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরলে বজ্রপাতে ফজিলা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বিরল উপজেলার বিশ্বনাথপুর গোয়ালবাড়ি গ্রামের ফসি উদ্দীনের মেয়ে এবং একই এলাকার আজিমুল হক এর স্ত্রী।  এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকাল ০৫.১৫ টায় ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ি গ্রামের পার্শ্ববর্তী পূণর্ভবা নদীর পাড়ে গবাদি পশু আনতে জান ফজিলা আক্তার। হঠাৎ আকাশ খারাপ করলে একটি গাছের নিচে আশ্রয় নেন ওই নারী। এ সময় আকস্মিক বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে