রাজশাহীর বাঘায় ১২০ হাত দৈর্ঘ্যরে পতাকা টাঙালেন ব্রাজিল সমর্থকরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাঘা-ঈশ্বর্দী মহাসড়কের বাঘা পৌরসভার চাকিপাড়া মোড়ে এই পতাকা টাঙানো হয়েছে। ব্রাজিল সমর্থক সোনানুর রহমান, ওহিদুর রহমান জানান, আমরা বাঘা পৌরসভার চাকিপাড়া গ্রামের ব্রাজিল সমর্থক তরুন সমাজ একত্রিত হয়ে ১২০ হাত পতাকা টানিয়ে দিয়েছি। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে আমাদের উদ্দীপনার শেষ নেই। পছন্দের দল ও খেলোয়াড়দের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন জানাতে আমরা এই বিশালাকৃতির পতাকা টাঙিয়েছেন। তবে এই এলাকার তরুনদের সাথে গ্রামের মানুষও ফুটবল বিশ্বকাপ নিয়ে উদ্দীপনার যেন শেষ নেই। পছন্দের দল ব্রাজিলের বিশাল পতাকা টাঙাতে পেরে অনেক ভাল লাগছে।