প্রাথমিক শিক্ষা পদকে

রাজশাহী বিভাগে সেরা হলেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ১১:৫১ পিএম
রাজশাহী বিভাগে সেরা হলেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ পাবনা জেলায় শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মনোনীত হওয়ার পর এবার রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ এ প্রথমে পাবনা জেলা পর্যায়ে শ্রেণ্ঠ এবং পরবর্তীতে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মুসা নাসের চৌধুরী। গত বুধবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা পদক রাজশাহী বিভাগীয় বাছাই কমিটি তাঁকে নির্বাচিত করে।

এরআগে গত ১ জুন বিকেলে প্রাথমিক শিক্ষা পদক পাবনা জেলা বাছাই কমিটি জেলা পর্যায়ে তাঁকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত করে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বছরব্যাপী কাজ করেছেন। এরমধ্যে বেশিরভাগ স্কুলে সিসি ক্যামেরা স্থাপন,মা সমাবেশ,স্কুলের সংযোগ সড়ক,ভবন ও টযলেট মেরামতসহ  উন্নয়ন কাজ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর পরিকল্পনায় চাটমোহর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় হিসেবে ঘোষনা করে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের স্কুলব্যাগ বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন,‘শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা গ্রহণের মূল ভিত্তিই হলো প্রাথমিক শিক্ষা তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে কাজ করে যাচ্ছি।”


আপনার জেলার সংবাদ পড়তে