মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহরে বুধবার (৪ জুন) সকালে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফজলুল হক ওরফে ঘোড়া ফজলুসহ ৬ মাদকসেবীকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে মাদকসেবীদের হাজির করলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘোড়গা ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে।
আটককৃত মাদকসেবীরা হলেন,উপজেলার বালুদিয়ার সাহাপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে মোঃ জাকির খন্দকার (৪৩),কুবিরদিয়ার গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মানিক (৪০),অমৃতকুন্ডা এলাকার মৃত কোরবান আলীর ছেলে আনোয়ার হোসেন (৭২),একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলুর ছেলে রাসেল (২৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চাঁদপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে লিটন (৫৩)। অপরদিকে মাদক ব্যবসায়ী ফজলুল হক ওরফে ঘোডড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পাশাপাশি পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান আগামীতেও চলমান থাকবে।