নাটোরের সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় চলনবিল গেট এলাকায় অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে মাসব্যাপি এই কর্মসূচি ঘোষণা করেছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববেচিত্র্য রক্ষা কমিটি।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রভাষক শারফুল ইসলাম মান্নান, প্রভাষক নাহমুদুল হক, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশ কর্মী এমএ করিম প্রমূখ।