রংপুর নগরীর তাজহাটহাট পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। সে ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলো। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১ টার দিকে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে শিক্ষার্থী শিহাব তার তিন বন্ধু সহ রংপুর নগরীর তাজহাট ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ি ব্রীজের কাছে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলো। এক পর্যায়ে শিহাব গভীর পানিতে ডুবে যায়। তার বন্ধুরা সাতার কেটে নদীর তীরে আসতে পারলেও তাকে আর পাওয়া যাচ্ছিলোনা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা ঘটনা স্থলে গিয়ে শিহাবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া রংপুর ফায়ার সার্ভিসের টীম লিডার ফারুখ জানান আমরা তাকে করে হাসপাতালে এনেছিলাম আনার সময় তখনও তার হৃদ স্পন্দন ছিলো কিন্তু জরুরী বিভাগে আনার পরেই তাকে মৃত ঘোষনা করে চিকিৎসকরা।
শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সুত্রাপুর এলাকায় তার বাবা
নাম মুকুট মিয়া মায়ের নাম শাহানাজ বেগম। এদিকে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষাথীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে তার সহপাঠি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় আবেগঘন শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।