ইরান সংঘাতের বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি: ট্রাম্প

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ১১:১৫ এএম
ইরান সংঘাতের বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের বিষয়ে আমি খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। 

তিনি বলেন, যুদ্ধ প্রায় ১০০ দিনের কাছাকাছি পৌঁছালেও পরিস্থিতি সামাল দিতে তার প্রশাসন দ্রুত কাজ করছে। 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অনেক যুদ্ধ বছরের পর বছর চলে, কিন্তু তিনি মাত্র তিন মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

তবে এখনো ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি হয়নি।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সহজ নয় এবং আলোচনায় এখনো বেশকিছু জটিলতা রয়েছে।