রংপুরে মানববন্ধন

ড. ইউনুস ও নুরজাহান বেগমের বিচারের দাবি

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০২:৪১ পিএম
ড. ইউনুস ও নুরজাহান বেগমের বিচারের দাবি

মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল ও হামে শিশু মৃত্যুর ঘটনায় ইন্টিরিম সরকারের  সাবেক প্রধান উপদেষ্টা ড. ও ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেস্টা নুরজাহান বেগমের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। শনিবার ( ৬ জুন)  বেলা ১ টায় নগরীর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ন বিরোধী নারী মঞ্চ। এসময় শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য আব্দুল জব্বার সরকার, আমিন মোস্তাজির, নিপীড়ন বিরোধী নারী মঞ্চের রিতা সিদ্দিকী প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, দেশ বিরোধী আমেরিকার চুক্তি দেশের জনগন মানে না। অবিলম্বে ৬০ দিনের  তা বাতিল করতে হবে। এছাড়াও হামে শিশু মৃত্যুর পরিস্থিতির ঘটনায় দেশ জরুরী অবস্থা জারির দাবিও জানান তারা। বলেন, হামে শিশু মৃত্যুর জন্য ড, ইউনুস ও নুরজাহান বেগমকে বিচারের মুখোমুখি করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে