সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে আটক ৩

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৪:৪৩ পিএম
সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে আটক ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছেন। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন, লাবু , নিরব, রহমত উল্লাহ। স্বাধীন পালাতক রয়েছে। সকলের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং একজনের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজর এলাকায়। 

মামলার বিবরনে জানা যায়, ওই কিশোরী শুক্রবার রাত ১২ টার সময় ফোনে কথা বলতে ঘর থেকে বের হলে ওই চারজন যুবক অপহরণ করে বিলের পাশে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে তিন জনকে আটক করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর আলম বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর সাঘাটা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান- প্রাথমিকভাবে আটকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে