মুক্তাগাছায় এমপি জাকির হোসেনের অর্থ বিতরণ

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৫:৪৫ পিএম
মুক্তাগাছায় এমপি জাকির হোসেনের অর্থ বিতরণ

মুক্তাগাছা-৫ আসনের এমপি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বাবলু’র ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন বাবলু এমপি। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা কৃষকদলের সভাপতি মুখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জ, মতিউর রহমান খোকন, সদস্য এটিএম ইলিয়াস, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে এমপি জাকির হোসেন বলেন, বর্তমান সরকারের সকল প্রতিশ্রুতি পূরণে কাজ করা হচ্ছে। সকল দল-মত নির্বিশেষে সুন্দর মুক্তাগাছা গড়তে সকলকে নিয়েই এগিয়ে যাবে মুক্তাগাছা। খালখনন শুরু হয়েছে। খালের তীরে বনায়ন করা হবে। পরিকল্পনা মাফিক কাজ করে আমরা সুন্দর মুক্তাগাছা গড়তে চাই। সুবিধাভোগীদের উদ্দেশ্যে আমেপি বলেন, দারিদ্র-পীড়িত মানুষের জন্য সরকার সব সময় পাশে আছে। আজকের এ অনুদান আজকেই শেষ নয়, ধারাবাহিকভাবে বিবেচনার মাধ্যমে অসহায় সমানুষেরাই পাবে। আয়োজনে এমপির ঐচ্ছিক তহবিল থেকে রোগাক্রান্ত ৩৬জন মানুষের মাঝে ১লক্ষ ৮৩হাজার ৫শ টাকা বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে