স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামী শক্তির ঐক্য চাই: নূরুল ইসলাম

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৬:২২ পিএম
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামী শক্তির ঐক্য চাই: নূরুল ইসলাম

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে যে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে তার মোকাবিলায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল দেশপ্রেমিক ইসলামী শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি এবং ৭১ এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই দেশী বিদেশি শক্তি নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে এদেশকে সাম্রাজ্যবাদী শক্তির উপনিবেশে পরিণত করতে চায়। দেশপ্রেমিক সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব হীন ষড়যন্ত্র ও উদ্যোগ রুখে দিতে হবে। শুক্রবার (৫ জুন) বিকেলে রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টির আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশ ভারতের সাথে বৈরী সম্পর্ক নয় বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক  চাই। বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সার্বিক উন্নয়নের স্বার্থেই ভারত ও বাংলাদেশের মধ্যে  বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক। তিনি আরো বলেন, দেশের মোট জনসংখ্যার  অর্ধেকের বেশী নারী। তাই বৃহত্তর নারী সমাজের মাঝে কাজ করে তাদেরকে রাজনৈতিক ভাবে সচেতন ও সংগঠিত করে  ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার জন্য উপস্থিত নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান। ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরীনা পারভীনের সভাপতিত্বে ও সদস্য সচিব শীলা হালদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আলম, যুগ্ম আহ্বায়ক শারমিন আফাজ, যুগ্ম আহ্বায়ক নাজমা ইসলাম, শামীমা নাসরিন রীনা, উইলি খন্দকার, ঝুমা আক্তার, হাসিনা বেগম ও ইফফাত আরা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে