রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

এফএনএস, মো: ওহেদুল ইসলাম মিলন,রাণীনগর (নওগাঁ) :
| আপডেট: ৬ জুন, ২০২৬, ০৬:২৬ পিএম | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৬:২৬ পিএম
রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

নওগাঁর রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল প্রামানিক(৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,পুলিশের উপর হামলার ঘটনার সাথে জরিত রিফাত হোসেন এলাকায় রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাতকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত উপজেলার বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২১মে রাতে বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় অভিযানে যায় থানাপুলিশ। এসময় বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে আশিক ও তার মা চায়না বেগমের নেতৃত্বে পুলিশের দুই কর্মকর্তার উপর হামলা চালিয়ে মারধর করে। এঘটনায় ওই রাতেই থানাপুলিশের পক্ষ থেকে ৩জনকে এজাহারনামীয় এবং আরো ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ঘটনার সাথে জরিত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার খট্রেশ্বর গ্রামের বাশেদ আলীর ছেলে জামাল প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জামাল প্রামানিক একটি প্রতারণা মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।  গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।

আপনার জেলার সংবাদ পড়তে