কলমাকান্দায় ব্যাকের হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০১:৩৫ পিএম
কলমাকান্দায় ব্যাকের হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ৩৭ জন কিশোরীকে হাঁস-মুরগি পালনের ওপর এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। শনিবার (৬ জুন) সকালে উপজেলার নিজ কার্যালয়ে ব্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর উদ্যোগে ১০টি স্বপ্নসারথি দল থেকে বাচাইকৃত ৩৭ জন কিশোরীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলার প্রাণী সম্পদ বিভাগের ভেটোনারীর সার্জন লুৎফুল কবীর, প্রশিক্ষণ পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন চামেলী খাতুন ( ব্যাক অফিসার সেল্প) ও ঈশিজ হাজং সেল্প অফিসার।

আপনার জেলার সংবাদ পড়তে