চাটমোহরে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৪:০৩ পিএম
চাটমোহরে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ রশিদ ও ছাত্রদলের ইউনিয়ন সভাপতি রাকিবুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় বিএনপির কর্মীরা শনিবার (৬ জুন) রাতে ছাইকোলা বাজারে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা এই দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণসহ আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।  

স্বেচ্ছাসেবক দল নেতা আতিকের নেতৃত্বে বিএনপি কর্মীরা লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন,ছাইকোলা ইউনিয়নে বিএনপির কোন কমিটি নেই দীর্ঘদিন। অথচ একটি স্কুলের প্রধান শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ রশিদ ও ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিল শেষে ছাইকোলা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন,আতিক,সাগর,আলামিন প্রমুখ। এ বিষয়ে ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক আঃ রশিদ বলেন,যারা এই অভিযোগ করেছেন,তারা নিজেরাই চাঁদাবাজ। তারা ৫ আগস্টের পর বিএনপিতে মিশেছে,আগে আওয়ামী লীগে ছিলেন। তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণেই তারা ছাত্রদল নেতা রাকিবুলকে মারপিট করেছে এবং আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করে। তাদের অভিযেগ সম্পূর্ণ মিথ্যে।  এ বিষয়ে চাটমোহর থানার এসআই আবুল কালাম জানান,ছাইকোলার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে খবর পেয়ে দুই দফা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে