দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাসী কর্মকান্ড ও হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। রোববার (৭ জুন) বেলা ১২ টায় দিকে গফরগাঁও প্রেসক্লাবে সামনে সড়কে সাধারণ ছাত্র সমাজ গফরগাঁও ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- হামিদ, সোয়াদ, সাহান, প্লাবন, সিয়াম, আরমান ও ফুয়াদ প্রমূখ। বক্তারা ধর্ষণ, সন্ত্রাস ও হত্যা কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।