জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৫:৫৭ পিএম
জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। ৭ জুন পুলিশ লাইন্স মাঠে ওই মাস্টার প্যারেডের আয়োজন ছিল। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোঃ আব্দুল মতিন মোল্লা, আর.আই. (ভারপ্রাপ্ত) নীলফামারী। এছাড়াও মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) এ, কে,এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), জ্যোতির্ময় রায়,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী সহ নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে