ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রোববার ০৭ জুন বিকেলে ফরিদপুর জেলার মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২৭,০০০/- (সাতাশ হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাজিব শেখ (৩২), পিতা- মৃত সুলতান শেখ, সাং-কানাইপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার মধূখালী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান।