ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়ল ইরান

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ১১:২৫ এএম
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়ল ইরান
ছবি, সংগৃহীত

নতুন করে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। এর প্রভাবে ইসরায়েলের বিস্তৃত অঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছে। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে। আর পাল্টা জবাব হিসেবে আজ সোমবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের তিনটি শহরে হামলা চালায় দখলদার ইসরায়েল।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

এখন ইরান নতুন করে আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি সেনাবাহিনীর হোম কমান্ড ফ্রন্ট মিসাইল হামলার ব্যাপারে সতর্কতা দেয়। ওই সময় তারা সাধারণ ইসরায়েলিদের দ্রুত সময়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম, বীরসেবা এবং তেলআবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে সতর্কতামূলক সাইরেন বাজছে।

আপনার জেলার সংবাদ পড়তে