সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ৭ মামলায় জামিন চেয়েছেন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০১:২২ পিএম
সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ৭ মামলায় জামিন চেয়েছেন
ছবি, সংগৃহীত

ঢাকা ও টাঙ্গাইলের ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাগুলোর মধ্যে ঢাকায় চারটি এবং টাঙ্গাইলে তিনটি।

এর আগে অধস্তন আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

গত বছরের ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ডিবি পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবীরা জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে