সৈয়দপুরে ব্র্যাকের উদ্যোগে গাছের চারা ও হাঁসের বাচ্চা বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৩:৪৩ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০২:২৬ পিএম
সৈয়দপুরে ব্র্যাকের উদ্যোগে গাছের চারা ও হাঁসের বাচ্চা বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে গাছের চারা ও হাঁসের বাচ্চা বিরতণ করা হয়েছে। ৮ জুন শহরের সুলতান নগরে ব্র্যাকের কার্যালয়ে এর আয়োজন করা হয়। এগুলো দেয়া হয় নর্থ ডিভিশনের সৈয়দপুর অঞ্চলের সৈয়দপুর সদর শাখায় দরিদ্র ও অসহায় পরিবারকে। ওই পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ৩০ দিন বয়সের হাঁসের বাচ্চা বিতরণ করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+)।  এ কর্মসূচির আওতায় সৈয়দপুর সদর শাখায় ১৩টি অসহায় পরিবারের মাঝে ২০টি করে ২৬০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এছাড়াও হাজারীহাট ও চৌমহনী শাখায় আরো ১২ জন সদস্যের মধ্যে বিতরণ করা হয়েছে। সাথে প্রত্যেক সদস্যকে ৩শ করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাবির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, বিডিইউ ডিএসএস মোঃ ফরহান হোসেন, এলাকা ব্যবস্থাপক নয়ন কুমার সরকার, এলাকা ব্যবস্থাপক এসএসএফ মোঃ মনোয়ার হোসেন,এলাকা ব্যবস্থাপক ইউপিজি মোঃ আমিনুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম ও ক্রোপস ইন্সুরেন্সের তাপসী রায়।এ সময় প্রধান অতিথি বলেন, হাঁস পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও সহজ আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। ব্র্যাকের এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়ক হবে। পর্যায়ক্রমে নর্থ ডিভিশনে ২০ হাজার হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হবে। সোমবার সৈয়দপুর শাখার ৪০ জন  সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। উপকারভোগীরা ব্র্যাকের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং  এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানান।

আপনার জেলার সংবাদ পড়তে