নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ রিপা খাতুন(২৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে। এছাড়া একই রাতে সেলিম উদ্দীন(৩২) নামে একজনকে গরু চুরির সাথে জরিত সন্দেহে গ্রেফতার করেছে। গ্রেফতার রিপা খাতুন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজী ওরফে লুক্কার মেয়ে এবং সেলিম উদ্দীন ভবানীপুর গ্রামের কালাম সরদারের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রেজাউল কাজী ওরফে লুক্কার মেয়ে রিপা খাতুনকে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এঘটনায় রাতেই রিপা খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া উপজেলার বিজয়কান্দি এলাকা থেকে গরু চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে সেলিম উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।