প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৫:৫৭ পিএম
প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন

বহুল প্রত্যাশিত প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা। সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে পরিদর্শনে আসেন তারা। পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমডিসি মনোনীত অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. ওয়াসেক-বিন-শহীদ, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এ সময় তারা শহরের নওহাটা পৌর কবরস্থানের পাশে, সুলতানপুর, ইসলি বিল, শেরীব্রিজ পূর্ব ও পশ্চিমপাশে পরিদর্শন করেন। এদিকে, বহুল প্রতীক্ষিত শেরপুর মেডিকেল কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসায় স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে