গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪১১ (চারশত এগারো) বোতল কথিত ফেন্সিডিল, যার আনুমানিক বাজার মূল্য ১৬,৪৪,০০০/- (ষোল লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা)’সহ তিনজন পেশাদার নারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী ও অন্যান্য এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকায় নিয়ে আসত এবং বিভিন্ন মাদকসেবী ও খুচরা বিক্রেতার নিকট অধিক মূল্যে বিক্রি করত।