ঢাকার কেরাণীগঞ্জে বিপুল পরিমাণ নকল খাদ্য পণ্য ও তামার তার জব্দ

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৯ জুন, ২০২৬, ০৯:১৫ পিএম | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৯:১৫ পিএম
ঢাকার কেরাণীগঞ্জে বিপুল পরিমাণ নকল খাদ্য পণ্য ও তামার তার জব্দ

মঙ্গলবার ০৯ জুন জনাব আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব সদর দপ্তর এর নেতৃত্বে ও র‌্যাব-১০, কোম্পানির সহযোগিতায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্য পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো: শাহিন রেজা (৪১), সাং- শাক্তা, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা ও মো: ইদ্রিস আলী (৫৭), সাং- দক্ষিণপাড়া, থানা- কেরাণীগঞ্জ মডেল, ঢাকা’দ্বয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) করে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল খাদ্য পণ্য জব্দ ও ধ্বংস করা হয়।  অপর আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মো: তারেকুল ইসলাম (৪৬), সাং- পূর্ব জুরাইন, থানা- কদমতলী, ঢাকা’কে অবৈধ ভাবে তামার তার উৎপাদন করায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) জরিমানা করা হয় এবং প্রায় ১,৭৭৮ (এক হাজার সাতশত আটাত্তর) কেজি তামার তার জব্দ করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে