দিনাজপুরের বিরলে ২০২৫-২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নে নাগরবাড়ী ও শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের পূর্বপাশে গ্রীষ্মকালীন বাঁধাকপি ও ফুলকপি চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজমল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুরের অতিরিক্ত পরিচালক আবু জাফর মোহাম্মদ সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা হক আঁখি, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার বরকতুল্লাহ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার তানজিমুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার সাইফুল আলম, ইউপি সদস্য সহিদুল ইসলাম, কৃষক মুনিরুদ্দীন মিন্টু।