বিরল ফুটবল একাডেমিতে ক্ষুদে ফুটবলারদের নিয়মিত অনুশীলন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৮:০৩ পিএম
বিরল ফুটবল একাডেমিতে ক্ষুদে ফুটবলারদের নিয়মিত অনুশীলন

ফুটবল বিশ্বকাপের দিকে সারাবিশ্ব যখন তাকিয়ে, তখনও বিরলের ক্ষুদে ফুটবলারগণ স্বপ্নজয়ের লক্ষ্য নিয়ে নিয়মিত চালিয়ে যাচ্ছেন অনুশীলন। প্রতিবছর জাতীয় পর্যায়ে বিভিন্ন সফলতা অর্জনে নিজেদের পারফরমেন্স ফুটিয়ে তুলে এনে অর্জন করছেন বিভিন্ন শিরোপা। এবার ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত ডেভেলপমেন্ট কাপ (অনুর্ধ্ব-১৫)-২০২৬ এ জাতীয় পর্যায় রংপুর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করে সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছে এখানকারই এক ক্ষুদে ফুটবলার আবু বক্কর সিদ্দিক আরশ। এভাবে নিজেদেরকে বিকশিত করতে এবং প্রতিভা ধরে রাখতে নিরলস চেষ্টা চালিয়ে আসছেন তরুণ ফুটবল ফেডারেশন এর লাইসেন্সধারী রেফারী ও এএফসি সি ডিপ্লোমা কোচ আহসান হাবিব আপেল।

আহসান হাবিব আপেল জানান, বিরল ফুটবল একাডেমি ২০১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর হতে অনুশীলন নিয়মিত ধরে রেখেছে। ২০২৪ সালে ফিফা এএফসি ১ তারকা ফুটবল একাডেমি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এ একাডেমির রিমন ইসলাম ও চঞ্চল এর আগে ডেভেলপমেন্ট কাপে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছিল। বুধবার কক্সবাজারে অনুষ্ঠিত রংপুর ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার বীচ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে আবু বক্কর সিদ্দিক আরশ। লাবু ও ইমরুল জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ চলমান। নিয়মিতভাবে ৮০ জন ফুটবলার এর অনুশীলন চলমান।

আপনার জেলার সংবাদ পড়তে