চাটমোহরে ছয় মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৫:৩৫ পিএম
চাটমোহরে ছয় মাদকসেবীর কারাদন্ড

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৬জন মাদনেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জারমানা করা হয়েছে।   গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় পুলিশ উপজেলার গুনাইগাছা ও কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবিকে আটক করে। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।  দন্ডপ্রাপ্তরা হলো গুনাইগাছা গ্রামের সুজা সরকারের ছেলে মাহতাব আলী (৩৬) ও আবুল কালাম এর ছেলে হৃদয় হোসেন (২৩) এবং কাটাখালি গ্রামের মৃত তয়জাল হোসেনের ছেলে কবির হোসেন (৪৭)। কবির হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অথচ তাকে মাদকসেবী হিসেবে সাজা দেওয়া হয়েছে। 

এদিকে থানা পুলিশ গত বুধবার সন্ধ্যায় দুই মাদকসেবিকে আটক করে। তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেক জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা নগদ অর্থদন্ডে দন্ডিত করে। দন্ডপ্রাপ্তরা হলো কুবিরদিয়ার গ্রামের করিম হোসেনের ছেলে মামুন হোসেন (৩০) ও ভাদড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)।  এছাড়াও এক মাদকসেবীকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে তাকে একশত টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মাদকসেবী চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মিনারুল (২৩)। থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর মিশন গেট এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় মিনারুলকে আটক করে।  মিনারুল এলাকায় চুরি,ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত। মঙ্গলবার দুপুরেও সে তিনজন শিশুকে মারপিট করে তাদের কাছ থেকে একটি বাইসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।  চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার জেলার সংবাদ পড়তে