পাবনার চাটমোহর উপজেলার সর্বত্র এখন মাদকদ্রব্যের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে রকম রকম মাদকদ্রব্য। মাদকদ্রব্য এখন সহজলভ্য হয়ে পড়েছে। মাদকের নীল ছোবলে বিপথগামী হচ্ছে কিশোর-যুবক। মাদকের ভয়াবহতা রুখতে এবং মাদক ববসায়ীদের দ্রুত আটক করে সাজা দেওয়ার দাবিতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া ও বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে।
গত শনিবার (১৩ জুন) দিবাগত রাতে গুনাইহাছা ইউনিয়নের চরপাড়া সাহেব বাজারে এলাকার যুব সমাজ ও বিএনপির নেতা-কর্মূীরা এলাকার মাদক ব্যবসায়ীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদকবিরোধি অভিযান জোরদার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন,বিএনপি নেতা আলাল হোসেন,রাসেল,হেগাসেন,হৃদয়,হেলাল উদ্দিন প্রমুখ। এরআগে গত শুক্রবার সন্ধ্যার পর বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে মাদকবিরোধি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে পথসভায় বক্তব্য দেন,বিলচলন ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন,বিলচলন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন শেখ,বিলচলন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাশেম আলী,অপূর্ব,রাজু,নাজমুল,আজাদ,জীবন,আক্ক্মস,লিটন প্রমুখ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদওেনবীদের সাজা দেওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ েমামলা হচ্ছে। মাদকবিরোধি অভিযান জোরদার করা হয়েছে।