বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি তদন্ত হিসেবে নির্বাচিত হয়েছেন তালতলী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শরিফুল ইসলাম।
সোমবার ( ১৫ জুন) জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি তদন্ত হিসেবে সম্মাননা প্রদান করেন বরগুনার পুলিশ সুপার (এসপি) মোঃ কুদরত-ই-খুদা।
জানা গেছে, পেশাগত দক্ষতা, কর্মক্ষেত্রে সততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মে/২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ ‘ওসি তদন্ত’ নির্বাচিত করা হয়েছে। বিশেষ করে অপরাধ দমন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং তদন্ত কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় সার্বিক মূল্যায়নে তিনি এ গৌরব অর্জন করেন। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
ওসি তদন্ত শরিফুল ইসলাম বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, তালতলী থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।"