কাহারোলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ১১:৫৬ এএম
কাহারোলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩২টি বিদ্যালয়। এতে করে প্রশাসনিক জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। অবসর ও বদলীর টানাটানিতে এই সংকট তৈরী হলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ। উপরোন্তু উপজেলার বিভিন্ন শিক্ষক দিনাজপুর জেলা শহরে বসবাস করেন পরিবার-পরিজন নিয়ে। সেই সকল শিক্ষকদের শহরের কাছাকাছি বিদ্যালয়গুলোতে বদলী হতে নানা সুপারিশের চাপে থাকতে হয় শিক্ষা অফিসকে। 

কাহারোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ছাড়াও ৭৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। কাহারোল উপজেরার কাজিকাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় ১ বৎসর পুর্বে অবসরে যান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। একজন সহকারী শিক্ষক নাম না প্রকাশ করার শর্তে বলেন - অনেকে একই সমমর্যাদার হওয়াতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে গেলে অনেক সম-মর্যাদাসম্পন্ন শিক্ষকেরা তা মানতে চান না। পাশাপাশি প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়ে। প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। বলরামপুর গ্রামের অভিভাবক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ক্ষতিগ্রস্থ হচ্ছে। একই গ্রামের অভিভাবক শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষকেরা ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাস করাতে পারেন না। তাই লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কাহারোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম জিলানী বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি অথবা সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণ করার সুযোগ আছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে