প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ১২:৩১ পিএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক বৈঠক

জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একনেকের এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

একনেক দেশের বৃহৎ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের অনুমোদনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামগুলোর একটি। নিয়মিত বৈঠকের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিনের বৈঠকে কোন কোন প্রকল্প অনুমোদন পাচ্ছে বা কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য বৈঠক শেষে জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে