শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৪:৪৭ পিএম
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার (১৬ জুন) সকালে গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।  গরুগুলো বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে