পাবনার চাটমোহর থানা পুলিশ ও মাদকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধি ধারাবাহিক অভিযানের আরো ১১জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এনিয়ে গত দেড়মাসে এ উপজেলায় ৩১জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা রজু হয়েছে। জব্দ করা হয়েছে গাঁজা,হেরোইন,ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৬ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের একটি দল চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় মাদবিরোধি অভিযান পরিচালনা করে ৫জনকে আটক করে। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন।
দন্ডপপ্রাপ্তরা হলেন,উপজেলার ভাদড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে শামীম হোসেন (৪০),উথুলী গ্রামের শাজাহান আলীর ছেলে বাবু হোসেন (৪২),মথুরাপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৪৫),ধরইল গ্রামের জফির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৫০) ও সাড়রা গ্রামের ওমর আলীর স্ত্রী বিনা খাতুন (৩৫) কে তিন মাসের বিনাশ্রম কারান্ড ও প্রত্যেককে একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এদিকে সোমবার (১৫ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করে থানা পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন।
দন্ডপপ্রাপ্তরা হলেন,উপজেলার ভাদড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আতিক হোসেন (৩৫),সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়াা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) ও চাটমোহর উপজেলার জগতলা গ্রামের ফজলুর রহমানের ছেলে বাঁধন হোসেন (২০)। আতিক হোসেন ও আনোয়ার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও বাঁধন হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারান্ড ও প্রত্যেককে একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
চাটমোহর থানা পুলিশ জানায়,মাদকদ্রব্য সেবন,বিক্রি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের শাস্তি প্রদান করেন।
অপরদিকে রোববার (১৪ জুন) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী আরো ৩জন মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হলো উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের আবুল বাশারের ছেলে বাধন হোসেন (২৩),অমৃতকুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজু হোসেন (৩০) ও বুধপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২২)। এদের প্রত্যেককে এক মানের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। চাটমোহর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে রোববার সন্ধ্যায় এই তিন মাদকসেবীকে আটক করে।
এদিকে প্রতিদিনই পুলিশ মাদকসেবীদের আটক করছে। সাজা দেওয়া হচ্ছে ভ্রাম্যমান আদঅরতের মাধ্যমে। মাদকসেবীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও বসে নেই মাদক ব্যবসায়ীরা । নির্বিঘ্ন্বেই মাদকদ্রব্য বিক্রি চলছে। মাদকদ্রব্য বিক্রেতাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিেেছন সাধারণ মানুষ। মাদকদ্রব্য বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে উপজেলার চরপাড়া ও কুমারগাড়া গ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।