চাটমোহরে আওয়ামী লীগের নেতাসহ ৬জন গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৪:৫৮ পিএম
চাটমোহরে আওয়ামী লীগের নেতাসহ ৬জন গ্রেফতার

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা ও সাজাপ্রাপ্ত পলাতক ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাইকোলা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক,ছাইকোলা বাজারপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৫৫) ও হান্ডিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হান্ডিয়াল গ্রামের ঋষিদেশ সাহার ছেলে সুভাষ কুমার সাহা (৪২)।

এছাড়া সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত আদাল কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার মুসাগাড়ী গ্রামের আঃ রউফের ছেলে মোঃ মোহসিন (৪৫),মূলগ্রামের আকবার আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০),তুমারগাড়া গ্রামের গোলজার ফকিরের ছেলে লুৎফর রহমান (৫৫) ও মাঝগ্রামের দিরাজ হোসেনের ছেলে মহরম হোসেন (৪৫)। থানার ওসি জানান,মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে