২৪ শের জুলাই বিপ্লবে শহীদ অটো রিক্সা চালক মানিক মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাত পৌনে বারোটায় তাকে নগরীর মেডিকেল মোড়ঘুরে এলাকা থেকে গ্রেফতার করে মহানগর তাজহাট থানা পুলিশ।
তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি। নগরীর তাজহাট শেখপাড়া এলাকার পাগলা আহমেদের পুত্র। তিনি জুলাই আন্দোলনে শহীদ অটো রিকশাচালক মানিক হত্যা মামলার ৬৯ নম্বর এজাহার নামীয় আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নং ওয়ার্ডের সহ-সভাপতি এবং ঐ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি রংপুর শহরে এসে সরকার এবং রাষ্ট্রবিরোধি বিভিন্ন তৎপরতার সাথে সম্পৃক্ত হন। তিনি জুলাই আন্দোলনে অর্থ প্রদান ছাড়াও সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলায় অংশ নিয়েছিলেন। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার আদালতে তোলা হবে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, " নগরীর আইন সিলিং খোলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতা সৃষ্টিকারী এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আখতারুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা করার অভিযোগও আছে। সাম্প্রতিক সময়ে তিনি নগরীতে প্রবেশ করে গোপনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টাও করছিলেন। পুলিশ যে কোন ধরনের অপরাধীকে জিরো টলারেন্স নীতিতে আইনের আওতায় আনবে।