হবিগঞ্জের মাধবপুরে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (পার্টনার)”প্রকল্পের আওতায় “পাটনার কংগ্রেস”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আখতারুজ্জামান। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকতা সজিব সরকার, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, কৃষক বদু মিয়া, বিআরডিবি কর্মকতা ফয়সল চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকতা জীবন ফকির প্রমুখ।
সভায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি এ ধরনের প্রকল্প জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, কৃষক প্রতিনিধি এবং প্রকল্পের অংশীজনরা উপস্থিত ছিলেন