প্রতাপনগরে জমি দখল ও বৃদ্ধকে মারধরের অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৮:৪৬ পিএম
প্রতাপনগরে জমি দখল ও বৃদ্ধকে মারধরের অভিযোগ

আশাশুনি উপজেলার প্রতাপনগের কুড়িকাহুনিয়া গ্রামে জমি দখল ও বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল গাজী (৭৬) আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িকাহুনিয়া গ্রামের ইসমাইল গাজী দীর্ঘদিন ধরে তার স্ত্রী হাসিনা খাতুন ও ভাই ইছাক গাজীর সঙ্গে যৌথভাবে ক্রয়কৃত একটি জমি ভোগদখল করে আসছেন। প্রায় ২৫ বছর আগে দলিলমূলে তারা উক্ত সম্পত্তি ক্রয় করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, সম্প্রতি তার ভাই ও ভাইপোদের পক্ষ থেকে জমিটি ফেরত নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে তার ভাই নিজের অংশ বিবাদীদের কাছে লিখে দিলেও তিনি তার অংশের জমি ছাড়তে রাজি হননি।

বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা তাদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে দখল নেয় এবং জমিতে থাকা আখসহ অন্যান্য ফসল নষ্ট করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানানোর উদ্দেশ্যে বাড়ি থেকে আমিরুল বিশ্বাসের বাড়ির সামনে পৌছলে তাকে পথরোধ করে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে