নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গৃহীত উদ্যোগ ও জনকল্যাণমূলক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বার্থী এলাকায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি বার্থী বাজার এলাকা থেকে শুরু হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বার্থী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাওন গোমস্তা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম আলভীন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি দীর্ঘদিনের। জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনগণের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে বক্তারা আরও বলেন, দেশের মানুষের কল্যাণে গৃহীত যেকোনো ইতিবাচক উদ্যোগকে সমর্থন জানানো হবে।