সোনারগাঁয়ে গতকাল বুধবার বিকেলে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর বর্নমালা স্কুলের দশম শ্রেনীর ছাত্র মেরাজ (১৫) ও এ কে স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র কায়েস ভুঁইয়া (১৩) দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও কায়েস ভুঁইয়া রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভুঁইয়ার ছেলে।
শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার দুপুর ২টায় রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন ও বর্নমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী ক্লাস ফাকিঁ দিয়ে বন্ধুরা একত্রিত হয়ে সোনারগাঁয়ে এসে মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুজন পানিতে তলিয়ে যায় পরে তাদের উদ্ধার করে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারাঁ দুজন নদীর পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজের ৪ ঘন্টা পর প্রথমে মেরাজ হোসেন ও পরে কায়েস ভুঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, স্কুল ফাকিঁ দিয়ে তারা মেঘনা নদীতে ঘুরতে এসেছিল। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হলে তারা এসে মেঘনা নদী থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। শিক্ষার্থীরা কেউ সাতার জানত না। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মোঃ ওসমান গনি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা দুই শিক্ষার্থীকে উদ্ধার অভিযান শুরু করি। পরে নিখোঁজের ৪ ঘন্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।