শ্রম আইন লঙ্ঘন প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম
শ্রম আইন লঙ্ঘন প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং-বি-১৮৮৬ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, প্ল্যান্ট অপারেটর-সি, বিবিবি, বিউবো, খুলশী, চট্টগ্রাম এর শ্রম আইন, ২০০৬ এর, ১৮৭ ধারা লঙ্ঘন পূর্বক জারীকৃত বদলীর আদেশ বাতিলের দাবীতে সারাদেশের ন্যায় চাঁদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত শহরের নতুন বাজারস্থ চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সভাপতি কামাল হোসাইন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল বাশার, জাকির হোসেন,অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মো. রমজান আলী, ক্রীড়া ও আন্তজার্তিক সম্পাদক মো. সোহেল, যুব বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন প্রমুখ।

এসময় জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং-বি-১৮৮৬ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. হাফিজুর রহমানের জারিকৃত বদলীর আদেশ দ্রুত বাতিল করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে