সারিয়াকান্দিতে সামাজিক ভাবে ইভটিজিংয়ের শাস্তি

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ০৩:১৪ পিএম
সারিয়াকান্দিতে সামাজিক ভাবে ইভটিজিংয়ের শাস্তি

সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ে আসার সময় এক ছাত্রীকে আমিনুল ইসলাম নামের যুবক ইভটিজিং করার সময় হাতেনাতে ধরার পর, কান- ধরে, ওঠা-বসা করার শাস্তি দিয়েছেন স্থানীয়রা।সে আর্জেন্টিনা দলের সমর্থক ও সদর ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের ইউনুস আলী ছেলে।স্থানীয়রা জানান, (১৭,জুুন)গতকাল  সকালে ছাত্রী বিদ্যালয়ে আসার পথে পৌর এলাকার টিপুর মোড়ে ইভটিজিং করতে থাকলে ওই ছাত্রী স্থানীয়দের কাছে অভিযোগ করে। পরে যুবককে হাতেনাতে ধরে ফেলে এবং দোষ স্বীকার করে।পরে আটককৃত যুবককে দুই কান ধরে 'ওঠা-বসা করা 'সামাজিক ভাবে শাস্তি দেন।গতকাল বুধবার প্রেস ক্লাবের সামনে ওঠা -বসা অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বনিক সমিতি লিঃ পরিচালক সিরাজুল ইসলাম ফুল। সামাজিক ভাবে এই  শাস্তিতে এলাকার লোকজন সাধুবাদ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে