ঘোড়াঘাটে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) :
| আপডেট: ১৮ জুন, ২০২৬, ০৩:২০ পিএম | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ০৩:২০ পিএম
ঘোড়াঘাটে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে বিনামুল্যে গাছের চারা বিতরণ এবং এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ বারো মাস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত মৌসুমি ফল চাষের মাধ্যমে দেহের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা অডিটোরিয়ামে সচেতনতামূলক এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রোবানা তানজিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি উপপরিদর্শক মোছাঃ খাতিজাতুল কুবরা ও সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ ফারুক হোসেন, আঃ সবুর মিয়া, ছালমা খানম, রেবেকা সুলতানা ও মাহাবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে,উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে