কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিনের নেতৃত্বে এস.আই সুজন বিশ্বাস ও তার সংগীয় ফোর্সরা একদিনেই বিভিন্ন মামলার ০৬ (ছয়) আসামীকে গ্রেফতার করার পর আজ বৃহস্পতিবার কোর্টে পাঠালেন। মাদক ব্যবসায়ী মঞ্জিল মিয়া (৬৫), মোঃ আনোয়ার হোসেন (৪৮) সহ ভ্রাম্যমান আদালতের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী কালাম মিয়া মাদক মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাসেল মিয়া উরফে লেবা (৩৫) চুরি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী রইছ উদ্দিন (৪০) ও আজিজ মিয়া (২৫)। থানা সূত্রে জানা যায়, মঞ্জিল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে ৬ টি মামলা, আনোয়ারের বিরুদ্ধে ২টি ডাকাতি ও চাঁদাবাজিসহ আরও দুটি মামলা রয়েছে। মঞ্জিল মিয়া ও আনোয়ার হোসেন এর নিকট থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করেছে থানা পুলিশ। মঞ্জিল মিয়া উপজেলার পূর্ব গাইলকাটার মৃত মুর্শিদ মিয়ার ছেলে , আনোয়ার হোসেন জয়নাল আবেদীনের ছেলে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।